নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ বন্ধে পরিচালিত অভিযানে প্রায় ৬১৩ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (৮ জুন) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানকালে সদর উপজেলার দিগুবাবুর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বিক্রয়ের জন্য প্রদর্শনের দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারার আওতায় ব্যবস্থা গ্রহণ করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— সুমন স্টোর থেকে ২১০ কেজি পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোর থেকে ২৫৮ কেজি পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা এবং সিদ্দিক স্টোর থেকে ১৪৫ কেজি পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ৬১৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন