নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ঝুটপট্টি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুই নেতা মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ জেলা পরিষদ এলাকা থেকে জালকুঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে ঝুটপট্টি এলাকায় পৌঁছালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন