নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে রবিবার সকালে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিনটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
সকাল সাড়ে ৭টায় জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন এবং সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা প্রদান করেন।
পরে সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের দাপ্তরিক ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে বিষয়গুলো শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
কল্যাণ সভায় মে মাসে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই, এএসআই, মাদক উদ্ধারকারী, ট্রাফিক অফিসার, ডিবি অফিসার এবং ক্লু-লেস মামলা উদঘাটনে সফল কর্মকর্তাসহ একাধিক পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য।
এরপর দুপুর ১২টায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মে ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি, অপরাধ পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।
সভায় জেলার বিভিন্ন থানার মামলার তদন্ত কার্যক্রম, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপরাধ দমনে আরও তৎপর ও জনবান্ধব ভূমিকা পালনের নির্দেশনা দেন।
অনুষ্ঠানগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন