ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ডেঙ্গু প্রতিরোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন: অপরিচ্ছন্ন বাড়িঘরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

ছবি: প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা কার্যক্রম জোরদারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সিভিল সার্জন ডা. মুশিউর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তিনি সতর্ক করে বলেন, বসতবাড়ি ও জমি পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি সকলকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন: অপরিচ্ছন্ন বাড়িঘরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা কার্যক্রম জোরদারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সিভিল সার্জন ডা. মুশিউর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তিনি সতর্ক করে বলেন, বসতবাড়ি ও জমি পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি সকলকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত