ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শুধু পলিথিন নয়, যমুনায় অপরিকল্পিত বালু উত্তোলনও পরিবেশের জন্য হুমকি

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পরিবেশ দূষণের জন্য শুধু পলিথিন ও প্লাস্টিকই দায়ী নয়, যমুনা নদীতে অপরিকল্পিত বালু উত্তোলনও পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। পরিবেশ রক্ষায় এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

শুক্রবার (৫ জুন) সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বক্তৃতা, কবিতা আবৃত্তি, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী এবং চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে পরিবেশ সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ বিন এমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া বক্তারা বলেন, যমুনা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জনের পাশাপাশি নদী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বক্তৃতা, কবিতা আবৃত্তি, কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শুধু পলিথিন নয়, যমুনায় অপরিকল্পিত বালু উত্তোলনও পরিবেশের জন্য হুমকি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পরিবেশ দূষণের জন্য শুধু পলিথিন ও প্লাস্টিকই দায়ী নয়, যমুনা নদীতে অপরিকল্পিত বালু উত্তোলনও পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। পরিবেশ রক্ষায় এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

শুক্রবার (৫ জুন) সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বক্তৃতা, কবিতা আবৃত্তি, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী এবং চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে পরিবেশ সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ বিন এমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া বক্তারা বলেন, যমুনা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জনের পাশাপাশি নদী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বক্তৃতা, কবিতা আবৃত্তি, কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত