ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মাদক কারবারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকির অভিযোগ

আহত সাংবাদিক শহীদ হোসেন

নারায়ণগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে মো. শহীদ হোসেন (৪০) নামে এক সাংবাদিকের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্তদের খানপুর এলাকার সাগর (৩৫), জনি (৩০) ও জিতু (৩০) হিসেবে উল্লেখ করা হয়েছে। আহত সাংবাদিক ও তাঁর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী মো. শহীদ হোসেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার সম্পাদক এবং “বর্তমান নিউজ” নামের একটি ফেসবুকভিত্তিক অনলাইন নিউজ পেজে কর্মরত। অভিযোগ অনুযায়ী, গত ২ জুন রাতে তিনি স্থানীয় এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন।

এর জের ধরে ৩ জুন বিকেল সাড়ে ৪টার দিকে নিউজ সংগ্রহের উদ্দেশ্যে খানপুর ভাসানী মিয়ার বাড়ির সামনে গেলে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাঁর পথরোধ করে। একপর্যায়ে সংবাদ প্রকাশের বিষয় নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে অভিযুক্তরা তাঁর ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মাথায় গুরুতর জখম হয়। হামলার সময় তাঁর পরিহিত শার্ট ছিঁড়ে যায়।

এছাড়া হামলাকারীরা তাঁর মানিব্যাগে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ব্যবহৃত স্মার্টফোন ভাঙচুর করে ক্ষতিসাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক শহীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাদক কারবারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত