ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নিখোঁজের একদিন পর নির্মাণাধীন ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায় সানোয়ারা বেগম (২৭) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর একটি নির্মাণাধীন টিনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত সানোয়ারা বেগম বিশনন্দী গ্রামের লাল মিয়া প্রধানের মেয়ে এবং মালয়েশিয়া প্রবাসী আনিস মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (৩ জুন) রাত আনুমানিক ১০টার দিকে রাতের খাবার শেষে সানোয়ারা বেগম তার সন্তানদের ঘুমিয়ে পড়তে বলেন। পরে তিনি একই গ্রামের মধ্যপাড়া এলাকার তার বান্ধবী সুইটি ও সুইটির স্বামী এবাদুলের বাড়িতে রাত কাটাবেন বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যান।

কিন্তু পরদিন বৃহস্পতিবার সকাল গড়িয়ে দুপুর হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বিশনন্দী মধ্যপাড়া চক এলাকায় তার স্বামীর নির্মাণাধীন নতুন বাড়ির একটি টিনশেড ঘরের ভেতরে সানোয়ারা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে।

নিহতের ভাই ও স্বজনদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং সানোয়ারা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর মধ্যেও ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একজন তরুণীর নিখোঁজ হওয়ার পর নির্মাণাধীন ঘর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং রহস্যজনক এই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের একদিন পর নির্মাণাধীন ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত