ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর মিষ্টি কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে ‘বনলতা সুইটস’-এর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (৪ জুন) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর মোঃ আবিদুল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানাটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদন ও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি ও প্রযোজ্য আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর মিষ্টি কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে ‘বনলতা সুইটস’-এর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (৪ জুন) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর মোঃ আবিদুল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানাটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদন ও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি ও প্রযোজ্য আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত