ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বাগেরহাটে দ‌লিত জন‌গো‌ষ্ঠির উন্নয়‌নে ইউপি বাজেটে বরাদ্দের দাবি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বার্ষিক বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে গৌরম্ভা ইউপি চেয়ারম্যান (প্রশাসক) কে স্মারকলিপি দিয়েছে গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম। বৃহস্পতিবার (৪ জুন) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে নাগরিক ফোরাম নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা থেকে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন‌্য ফাউন্ডেশন এর অর্থায়‌নে উই ক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন ক‌রে। 

গৌরম্ভা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো: ওবায়েদুল্লাহ গাজী।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউপি প্রশাসক  মো. হাবিবুর রহমান। ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক মো. মোহতাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে  অতিথি ছিলেন গৌরম্ভা ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা মো. শরিফুদ্দৌলাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে মো. তমেজুদ্দিন, মো. মোফাজ্জেল হোসেন, তিজারাত গাজী, মো. আবু মুছা আকুঞ্জি, চম্পক কুণ্ড, মো. আব্দুল হালিম, সংরক্ষিত নারী ইউপি সদস্য তারিকা বেগম, শাহনাজ বেগম ও নূরজাহান বেগম। অনুষ্ঠানটি সমন্বয় করেন নাগরিক প্রকল্পের ফোকাল পার্সন ও নির্মাণ এর নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।   

এ সময় বিভিন্ন দাবি উত্থাপন করে একটি স্মারকলিপি প্রদান করা হয়।তাতে বলা হয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যাক্তা, হিজড়া প্রভৃতি প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা, আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদার করা অত্যন্ত প্রয়োজন। এই লক্ষ্যে স্মারকলিপিতে ইউনিয়ন পরিষদের ৩৯টি নির্ধারিত কাজের মধ্যে স্বাস্থ্য, পরিবেশ, সুপেয় পানির ব্যবস্থা, বৃক্ষরোপণসহ সাতটি কাজকে গুরুত্ব দিয়ে ২০২৬-২৭ সালের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দ রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।#

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে দ‌লিত জন‌গো‌ষ্ঠির উন্নয়‌নে ইউপি বাজেটে বরাদ্দের দাবি

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত