চাঁপাইনবাবগঞ্জে সরকারি সহায়তা কর্মসূচির নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মেসার্স মাসকুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী জেসমিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এ সময় তারা তাদের জমাকৃত অর্থ ফেরত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে ১৪ নম্বর ধাইনগর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, বিশেষ কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে চাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের কথা বলে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সুবিধা না পেয়ে এখন চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভুক্তভোগীরা বলেন, নিজেদের সঞ্চয় ও ধারদেনা করে অনেকে এই কর্মসূচিতে টাকা জমা দিয়েছিলেন। কিন্তু সময়ের পর সময় পেরিয়ে গেলেও না মিলেছে পণ্য, না ফেরত এসেছে জমা দেওয়া অর্থ। ফলে বহু পরিবার এখন আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেছেন। এতে ক্ষোভ ও হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
মানববন্ধন থেকে জেসমিন এবং তার প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের অর্থ দ্রুত ফেরত দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, অভিযুক্ত জেসমিন বর্তমানে কারাগারে থাকলেও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তাকে জামিন না দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। তারা অভিযোগ করেন, এ ধরনের প্রতারণার কারণে সাধারণ মানুষের সরকারি কার্যক্রমের ওপর আস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। এতে অভিযুক্তদের শাস্তি, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের মাঝে তা ফেরত দেওয়ার দাবি জানানো হয়।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন