ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সব মামলায় জামিনের পর কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী, ফিরলেন নারায়ণগঞ্জে

ছবি: প্রতিনিধি

দীর্ঘ এক বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত সোয়া ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গভীর রাতে তিনি নিজ শহর নারায়ণগঞ্জে ফিরে আসেন।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী রাত সাড়ে ১২টার দিকে দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’-এ পৌঁছান। এ সময় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আইভীর বিরুদ্ধে থাকা ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল থাকায় এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় কারাবন্দি ছিলেন সাবেক এই মেয়র। পরবর্তীতে বিভিন্ন মামলায় পর্যায়ক্রমে জামিন লাভের পর সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে তিনি কারামুক্ত হন।

কারামুক্তির পর সেলিনা হায়াৎ আইভী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, “যারা নিরপরাধ অবস্থায় কারাবন্দি রয়েছেন, তাদের প্রতিও সরকার মানবিক ও সদয় দৃষ্টি দেবে বলে আশা করি।”

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সব মামলায় জামিনের পর কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী, ফিরলেন নারায়ণগঞ্জে

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

দীর্ঘ এক বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত সোয়া ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গভীর রাতে তিনি নিজ শহর নারায়ণগঞ্জে ফিরে আসেন।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী রাত সাড়ে ১২টার দিকে দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’-এ পৌঁছান। এ সময় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আইভীর বিরুদ্ধে থাকা ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল থাকায় এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় কারাবন্দি ছিলেন সাবেক এই মেয়র। পরবর্তীতে বিভিন্ন মামলায় পর্যায়ক্রমে জামিন লাভের পর সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে তিনি কারামুক্ত হন।

কারামুক্তির পর সেলিনা হায়াৎ আইভী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, “যারা নিরপরাধ অবস্থায় কারাবন্দি রয়েছেন, তাদের প্রতিও সরকার মানবিক ও সদয় দৃষ্টি দেবে বলে আশা করি।”

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত