ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘বলীয়ান’ নৌবাহিনীর বহরে যুক্ত

দেশীয় প্রযুক্তি ও দক্ষতায় নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন বিএনএফসি ‘বলীয়ান’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনাকান্দায় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ)-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এ ক্রেনের উদ্বোধন ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, বর্তমান সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আওতায় দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং সক্ষমতা বৃদ্ধির যে কৌশল গ্রহণ করা হয়েছে, এই প্রকল্প তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, বাংলাদেশ ওয়েল্ডিং অ্যান্ড শিপবিল্ডিং (বিডব্লিউ) লিমিটেডকে একটি স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে বড় আকারের যুদ্ধজাহাজ নির্মাণও সম্ভব হবে।

ডিইডব্লিউ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়জুল হকসহ নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, নৌবাহিনী ও ডিইডব্লিউ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌবাহিনীর চলমান আধুনিকায়ন কর্মসূচি এবং ভবিষ্যৎ অপারেশনাল চাহিদা বিবেচনায় ২০২৪ সালের ৩০ জুন দেশীয় প্রযুক্তিতে ফ্লোটিং ক্রেন বিএনএফসি ‘বলীয়ান’ নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতার এই ক্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১০ দশমিক ৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম।

৭০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন ‘বলীয়ান’ জেটি ও সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর বিভিন্ন জাহাজের মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে। এছাড়া ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম এবং বিভিন্ন নৌ-উপকরণ উত্তোলন, স্থানান্তর ও প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কাজ অধিক দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে সম্পাদনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশীয় কারিগরি দক্ষতা, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্মিত এই ফ্লোটিং ক্রেন দেশের জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতার উজ্জ্বল প্রতিফলন। সংশ্লিষ্টরা মনে করছেন, ‘বলীয়ান’ বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জন, দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘বলীয়ান’ নৌবাহিনীর বহরে যুক্ত

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত