ঈদের ছুটির সুযোগে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে দুটি ল্যাপটপ, দুটি ক্যামেরা, একটি মাইক্রোফোন ও একটি স্পিকার বক্সসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।
জানা যায়, শহরের ডাকবাংলা ভবনের উত্তর পাশে ইসদাইর সড়কসংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঈদের ছুটির কারণে কয়েকদিন কার্যালয় বন্ধ থাকায় দুর্বৃত্তরা সুযোগ নেয় বলে ধারণা করা হচ্ছে।
প্রেসক্লাবের অফিস সহকারী শিবু দাস জানান, রবিবার সকালে কার্যালয়ে এসে তিনি মূল গেট ও অফিসকক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখা যায়, টেবিলের ড্রয়ার খোলা এবং বিভিন্ন মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পরে বিষয়টি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনকে জানানো হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিকভাবে হিসাব করে দেখা যায়, অফিসে থাকা দুটি ল্যাপটপ, দুটি ক্যামেরা, একটি মাইক্রোফোন ও একটি স্পিকার বক্স চুরি হয়েছে।
ঘটনাস্থলে ভাঙা তালা, লোহার রড ও কিছু চাবি পড়ে থাকতে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, চোরেরা পরিকল্পিতভাবে তালা ভেঙে দ্রুত চুরি সংঘটিত করে পালিয়ে যায়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব ও এসআই মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে।
ওসি মো. মাহাবুব বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঈদের ছুটিতে কার্যালয় বন্ধ থাকায় চোরেরা সুযোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িত চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে।”
স্থানীয়দের দাবি, এলাকাটি একসময় মাদক কারবারি ও অপরাধীদের বিচরণস্থল হিসেবে পরিচিত ছিল। সিটি প্রেসক্লাব স্থাপনের পর পরিবেশের উন্নতি হলেও আশপাশের কিছু এলাকায় এখনও চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। তারা জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেসক্লাব সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন