ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের ঈদ পুনর্মিলনী ও জিয়াউর রহমানকে স্মরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ মে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল নারায়ণগঞ্জ শাখার সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি ফখরুল ইসলাম, মফিজুর রহমান রানা, সাদ্দাম হোসেন, হাবিব, শিমুল, কবির, মেহেদী, তোফাজ্জল, সরল, রেজাউলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও জাতীয় উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে নেতাকর্মীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের ঈদ পুনর্মিলনী ও জিয়াউর রহমানকে স্মরণ

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ মে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল নারায়ণগঞ্জ শাখার সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি ফখরুল ইসলাম, মফিজুর রহমান রানা, সাদ্দাম হোসেন, হাবিব, শিমুল, কবির, মেহেদী, তোফাজ্জল, সরল, রেজাউলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও জাতীয় উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে নেতাকর্মীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত