নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে পবিত্র ঈদ-উল-আযহার জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে অনুষ্ঠিত এ জামাতে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সঙ্গে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
ঈদের নামাজ শেষে পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে পবিত্র ঈদ-উল-আযহার জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে অনুষ্ঠিত এ জামাতে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সঙ্গে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
ঈদের নামাজ শেষে পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন