নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা। বৃহস্পতিবার সকাল ৯টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা ও সাভারসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার এবং সোনারগাঁ উপজেলা থেকে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত হন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ধর্মীয় রীতি অনুসারে পশু কোরবানির কার্যক্রম সম্পন্ন করেন অংশগ্রহণকারীরা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন