ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জে জার্নালিস্ট ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের কল্যাণ ও মানবিক সহায়তার অংশ হিসেবে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ নবাব সলিমুল্লাহ রোডের আবেদীন ভিলায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও মাঠপর্যায়ের মোট ৫১ জন সাংবাদিকের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, সমাজে কিছু অসাধু সাংবাদিকের কারণে পুরো সাংবাদিক সমাজকে নানা সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের মতো ব্যক্তিরা মহান হযরত ওয়ায়েস করোনি (রাঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

প্রধান আলোচক আফজাল হোসেন পন্টি বলেন, জেলা পর্যায়ের সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করেন। অনেক সময় তাদের পরিশ্রম ও ত্যাগ যথাযথ মূল্যায়ন পায় না। সাংবাদিকদের বাস্তব চ্যালেঞ্জগুলো অনুধাবন করা প্রয়োজন। তিনি সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, শিক্ষা জীবন থেকেই তিনি মহানবী (সা.)-এর প্রেমে অনুপ্রাণিত সাহাবি হযরত ওয়ায়েস করোনি (রাঃ)-এর জীবনাদর্শ অনুসরণ করে ১৯৯৮ সাল থেকে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি বলেন, “এই ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের জন্য ঈদ উপহার প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের সেবায় কাজ করে যেতে সকলের দোয়া চাই।”

এ সময় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত