ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মানসিক ভারসাম্যহীন নারীকে অনুসরণ, দুই যুবক আটক করে পুলিশে দিল জনতা

এক মানসিক ভারসাম্যহীন নারীকে কয়েকদিন ধরে অনুসরণ ও টার্গেট করার অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। অভিযোগ রয়েছে, তারা কৌশলে ওই নারীকে ফুসলিয়ে রিকশায় করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই দুই যুবকের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হচ্ছিল। তারা একটি মানসিক ভারসাম্যহীন নারীকে অনুসরণ করছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি লক্ষ্য করে এলাকার কয়েকজন সচেতন যুবক তাদের ওপর নজরদারি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন ২৫ মে দিবা গত রাতে অভিযুক্ত দুই যুবক ওই নারীকে রিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ আরও দৃঢ় হয়। এ সময় আগে থেকেই নজরদারিতে থাকা কয়েকজন যুবক পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই যুবককে আটক করেন। আটক হওয়ার পর তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও ভিডিও ফুটেজের কারণে মিথ্যা তথ্য দিয়ে পার পাওয়ার সুযোগ হয়নি বলে জানান স্থানীয়রা।

একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের সামান্য গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই যুবককে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ও অসহায় নারীদের নিরাপত্তা নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। তারা অভিযোগ করেন, সুযোগসন্ধানী কিছু ব্যক্তি এসব নারীদের টার্গেট করে নানা অপকর্মের চেষ্টা চালায়।

সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী। তারা অসহায় ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মানসিক ভারসাম্যহীন নারীকে অনুসরণ, দুই যুবক আটক করে পুলিশে দিল জনতা

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত