চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেছেন, “জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র হতে দেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা প্রয়োজন, সবই করা হবে।”
সোমবার (২৫ মে) সকালে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসপি মাসুদ আলম বলেন, “শুধু ইয়াসিন নয়, তার পেছনে যারা রয়েছে তাদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
হামলার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিনি জানান, জঙ্গল সলিমপুরে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর দুটি অস্থায়ী ক্যাম্প রয়েছে—একটি ছিন্নমূল এলাকায় এবং আরেকটি আলীনগরে। আলীনগরের একটি স্কুলে স্থাপিত ক্যাম্পে র্যাব, পুলিশ, এপিবিএন ও আরআরএফ সদস্যরা অবস্থান করছেন। এছাড়া নতুন একটি ক্যাম্প নির্মাণাধীন রয়েছে।
এসপি বলেন, “সন্ত্রাসীদের মূল উদ্দেশ্য ছিল এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ঠেকানো। এজন্য তারা হামলা চালিয়েছে এবং বিভিন্ন সড়ক ও কালভার্ট কেটে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে।”
তিনি আরও জানান, হামলার সময় সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং বুলডোজার দিয়ে ক্যাম্পের কিছু অংশ ভেঙে ফেলে। জবাবে র্যাব সদস্যরা চায়নিজ রাইফেল, শটগান ও গ্যাসসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে মোট ১০৪ রাউন্ড গুলি ছোড়ে। শক্ত প্রতিরোধের মুখে হামলাকারীরা ক্যাম্পে প্রবেশ করতে পারেনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কেউ হতাহতও হননি।
এসপি মাসুদ বলেন, “জঙ্গল সলিমপুর একটি বড় স্বার্থসংশ্লিষ্ট এলাকা। এখানে কোটি কোটি টাকার সাম্রাজ্য হাতছাড়া হওয়ার শঙ্কায় সন্ত্রাসীরা শেষ চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই পিছু হটবে না।”
তিনি জানান, রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে স্থানীয় সন্ত্রাসী ‘ইয়াসিন বাহিনী’ র্যাবের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। হামলার সময় গুলিবর্ষণের পাশাপাশি বুলডোজার দিয়ে অবকাঠামো ভাঙচুর করা হয় এবং বাহিনীর চলাচল ঠেকাতে বিভিন্ন সড়ক কেটে ফেলা হয়।
তবে রাতভর পাল্টা প্রতিরোধ ও অভিযানের মুখে ভোররাতের দিকে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন