ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের

ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি দখল, শারীরিক ও মানসিক নির্যাতন, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।

সোমবার  (২৫ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার পুরাতন বাজার এলাকার বাসিন্দা আজমেরী নূর। তিনি অভিযোগ করেন, তার ছোট ভাই মোহাম্মদ মুরাদ দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি এককভাবে ভোগদখল করে আসছেন এবং তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে নানা ধরনের নির্যাতন চালাচ্ছেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির বৈধ কাগজপত্র, মিউটেশন ও খাজনা পরিশোধের দলিল থাকা সত্ত্বেও তাকে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। এ সময় তার ঘরে ইট-পাটকেল নিক্ষেপ, জানালা-দরজা ভাঙচুর, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নসহ নানা হয়রানির অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় বাগেরহাট সদর থানায় অভিযোগ ও আদালতে মামলা দায়ের করা হলেও অভিযুক্ত ব্যক্তি তা উপেক্ষা করে পুনরায় হুমকি ও নির্যাতন চালিয়ে যাচ্ছেন। এমনকি তার মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সিসি ক্যামেরা নষ্ট করারও অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে আজমেরী মুন দাবি করেন, তার মা ও বড় ভাইও দীর্ঘদিন ধরে অভিযুক্তের নির্যাতনের শিকার। বিভিন্ন সময়ে একাধিক মামলা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিরাপত্তাসহ ন্যায়বিচার দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ মুরাদের কোন বক্তব্য জানা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত