ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

পরিত্যক্ত প্লাস্টিক গোডাউনে অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত প্রায় ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোদনাইল শান্তিনগর ক্যানেলপাড় এলাকার একটি পরিত্যক্ত গোডাউনের তালাবদ্ধ গেইটের ভেতরে মরদেহটি পড়ে ছিল। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফ উজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় ৪ থেকে ৫ দিন আগের হতে পারে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পরিত্যক্ত প্লাস্টিক গোডাউনে অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত প্রায় ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোদনাইল শান্তিনগর ক্যানেলপাড় এলাকার একটি পরিত্যক্ত গোডাউনের তালাবদ্ধ গেইটের ভেতরে মরদেহটি পড়ে ছিল। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফ উজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় ৪ থেকে ৫ দিন আগের হতে পারে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত