ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চট্টগ্রামে কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। 

এ সময় ভ্যানের চালক নাজমুল হককে (৩৭) আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিকেও জব্দ করা হয়েছে।

শনিবার র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়ার (রহ.) মাজার সংলগ্ন সড়ক থেকে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। 

আটক গাড়ি চালক নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে। 

পরে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী সড়কে সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, আটক চালক ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। 

এ সময় ভ্যানের চালক নাজমুল হককে (৩৭) আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিকেও জব্দ করা হয়েছে।

শনিবার র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়ার (রহ.) মাজার সংলগ্ন সড়ক থেকে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। 

আটক গাড়ি চালক নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে। 

পরে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী সড়কে সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, আটক চালক ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। 

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত