ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পলাশে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল, ঈদ সামগ্রী ও ঢেউটিন বিতরণ করলেন ড. আবদুল মঈন খান

২০২৫-২০২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দুঃস্থদের মাঝে বিনামূল্যে ভিজিএফ কার্ডের চাল, ঈদ সামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চরসিন্দুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এবং চরসিন্দুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশতিয়াক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরসিন্দুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মো: রাকীন মাশরুর খান।  

প্রধান অতিথি ড. আবদুল মঈন খান দুঃস্থদের হাতে চাল, ঈদ সামগ্রী ও ঢেউটিন তুলে দেন। এসময় তিনি চরসিন্দুর ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি আওলাদ হোসেন জনী, এডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন ভূঁইয়া, কৃষক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন,থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন। 

ড. মঈন খান বলেন,আমরা রাজনীতি করি সুবিধাবঞ্চিত, গরীব দুঃখী,যাদের অনেক অর্থ নাই তাদের জন্য রাজনীতি করি। “ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতেই এই উদ্যোগ। দুর্যোগ ও দুঃসময়ে অসহায় মানুষের পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”  

উপজেলা প্রশাসন জানায়, ঈদ-উল-আযহাকে সামনে রেখে উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ভিজিএফ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে কোনো পরিবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পলাশে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল, ঈদ সামগ্রী ও ঢেউটিন বিতরণ করলেন ড. আবদুল মঈন খান

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

২০২৫-২০২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দুঃস্থদের মাঝে বিনামূল্যে ভিজিএফ কার্ডের চাল, ঈদ সামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চরসিন্দুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এবং চরসিন্দুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশতিয়াক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরসিন্দুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মো: রাকীন মাশরুর খান।  

প্রধান অতিথি ড. আবদুল মঈন খান দুঃস্থদের হাতে চাল, ঈদ সামগ্রী ও ঢেউটিন তুলে দেন। এসময় তিনি চরসিন্দুর ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি আওলাদ হোসেন জনী, এডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন ভূঁইয়া, কৃষক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন,থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন। 

ড. মঈন খান বলেন,আমরা রাজনীতি করি সুবিধাবঞ্চিত, গরীব দুঃখী,যাদের অনেক অর্থ নাই তাদের জন্য রাজনীতি করি। “ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতেই এই উদ্যোগ। দুর্যোগ ও দুঃসময়ে অসহায় মানুষের পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”  

উপজেলা প্রশাসন জানায়, ঈদ-উল-আযহাকে সামনে রেখে উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ভিজিএফ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে কোনো পরিবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত