নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নারায়ণগঞ্জের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির। বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জের উপ-পরিচালক প্রকৌশলী কাওছার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মোহাম্মদ আবু জাফারসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।
এ সময় বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মেট্রোলজির গুরুত্ব, সঠিক পরিমাপ ব্যবস্থা এবং মান নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন