“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জের মন্ডলপাড়া এলাকায় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি আরবান কমিউনিটি ভলান্টিয়াররাও অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ নুরুল আলম, সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহজাহান মিয়া, আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মিরন মিয়া, কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম এবং ফতুল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ আব্দুল হালিম।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অগ্নি প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন