সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর নিউমার্কেট এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আজিম (২৮) নামে এক ব্যবসায়ীকে নির্মমভাবে জবাই করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি হোসেনপুর এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় সিরাজগঞ্জ পৌর নিউমার্কেট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, এর আগে নিউমার্কেট এলাকায় এতটা নৃশংস ঘটনা কখনো ঘটেনি। ঘটনার পর ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয় কাউন্সিলর ও নিউমার্কেট ব্যবসায়ীদের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তারা বলেন, এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
এদিকে আহত আজিমের স্বজন ও সহকর্মীরা জানান, তিনি অত্যন্ত ভদ্র ও ভালো মনের মানুষ। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা জানা যায়নি।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন