কক্সবাজারের চকরিয়া উপজেলা ভূমি অফিসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে “ভূমি সেবা সপ্তাহ মেলা ২০২৬”।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় চকরিয়া উপজেলা ভূমি অফিস মাঠ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনগণকে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় মোট ৬টি স্টল অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছে চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের ১টি স্টল এবং চকরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন ভূমি অফিসের স্টল। অংশগ্রহণকারী ইউনিয়ন ভূমি অফিসগুলো হলো— হারবাং ইউনিয়ন ভূমি অফিস, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি অফিস, কাকারা ইউনিয়ন ভূমি অফিস, চিরিংগা ইউনিয়ন ভূমি অফিস এবং খুটাখালী ইউনিয়ন ভূমি অফিস।
মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে আগতদের অবহিত করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে
আয়োজকরা জানান, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ জনগণের সামনে তুলে ধরা হচ্ছে এই মেলার মাধ্যমে। পাশাপাশি ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনে তাৎক্ষণিক পরামর্শ ও সেবা প্রদান করা হচ্ছে
চকরিয়া উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ১৯, ২০ ও ২১ মে পর্যন্ত চলমান “ভূমি সেবা সপ্তাহ মেলা ২০২৬” পরিদর্শনের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সকাল থেকে র্যালি ও স্টল পরিদর্শনের মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২৬-এর কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি অফিসের মো. রিদোয়ান মোস্তফা, খুটাখালী ইউনিয়ন ভূমি অফিসের মো. নুরুল আলম, চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের আ. ন. ইদ্রিস আজাদ, হারবাং ইউনিয়ন ভূমি অফিসের মো. আবুল মনছুর এবং কাকারা ইউনিয়ন ভূমি অফিসের মো. মুক্তারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন