ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষ: মাদকাসক্ত যুবকের হামলায় শিশুসহ ৫ জন গুরুতর আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকাসক্ত এক যুবকের নৃশংস হামলায় একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ভয়াবহ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ওই যুবক পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে আসছিল। ঘটনার দিন হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে সে তার ভাবির ওপর হামলা চালায়।

ভাবিকে বাঁচাতে এগিয়ে এলে দুই শিশুসহ পরিবারের আরও কয়েকজন সদস্য হামলার শিকার হন। এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। হামলার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত অভিযুক্তকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্তও শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষ: মাদকাসক্ত যুবকের হামলায় শিশুসহ ৫ জন গুরুতর আহত

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকাসক্ত এক যুবকের নৃশংস হামলায় একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ভয়াবহ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ওই যুবক পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে আসছিল। ঘটনার দিন হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে সে তার ভাবির ওপর হামলা চালায়।

ভাবিকে বাঁচাতে এগিয়ে এলে দুই শিশুসহ পরিবারের আরও কয়েকজন সদস্য হামলার শিকার হন। এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। হামলার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত অভিযুক্তকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্তও শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত