ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মহানন্দা সেতুর অযৌক্তিক টোল প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ অবরোধ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর অযৌক্তিক টোল প্রত্যাহার এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার মহানন্দা সেতু এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, মহানন্দা সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু সেতুতে আরোপিত টোল সাধারণ মানুষের জন্য বাড়তি ভোগান্তি ও আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে টোল প্রত্যাহারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই সাধারণ মানুষ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরছেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা করে জনগণের নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি জনস্বার্থে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মহানন্দা সেতুর অযৌক্তিক টোল প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ অবরোধ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর অযৌক্তিক টোল প্রত্যাহার এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার মহানন্দা সেতু এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, মহানন্দা সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু সেতুতে আরোপিত টোল সাধারণ মানুষের জন্য বাড়তি ভোগান্তি ও আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে টোল প্রত্যাহারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই সাধারণ মানুষ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরছেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা করে জনগণের নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি জনস্বার্থে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত