ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মিথ্যা মামলায় সাংবাদিক হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে এক সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে কেন্দ্র করে নতুন করে সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এবং তদন্ত কার্যক্রমেও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি।

জানা যায়, মামলাটি মহামান্য আদালতে উপস্থাপনের পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় নারায়ণগঞ্জ সদর মডেল থানাকে। তবে অভিযোগ উঠেছে, তদন্তকারী কর্মকর্তা সঠিক ও নিরপেক্ষ তদন্ত না করে বাদীপক্ষের প্রভাবে সাংবাদিককে অভিযুক্ত উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরার কাজ করে আসছেন। সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশের কারণেই তাকে নানা ধরনের চাপ, হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন,“একজন সাংবাদিক যদি মানুষের পক্ষে কথা বলার কারণে মিথ্যা মামলার শিকার হন, তাহলে সমাজে সত্য ও ন্যায়ের অবস্থান কোথায়? যথাযথ তদন্ত ছাড়া আদালতে প্রতিবেদন দাখিল হলে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ক্ষুণ্ন হতে পারে।”

এ ঘটনায় তিনি আরও অভিযোগ করেন, কিছু প্রভাবশালী মহল ও দুর্নীতিবাজ চক্র সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মামলা ও হয়রানির পথ বেছে নিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, মিথ্যা অভিযোগ ও চাপ প্রয়োগের মাধ্যমে সত্যকে কখনো চাপা দেওয়া সম্ভব নয়।

ভুক্তভোগী সাংবাদিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিচার বিভাগের কাছে মামলাটির নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার এবং ন্যায়বিচারের জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মিথ্যা মামলায় সাংবাদিক হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে এক সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে কেন্দ্র করে নতুন করে সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এবং তদন্ত কার্যক্রমেও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি।

জানা যায়, মামলাটি মহামান্য আদালতে উপস্থাপনের পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় নারায়ণগঞ্জ সদর মডেল থানাকে। তবে অভিযোগ উঠেছে, তদন্তকারী কর্মকর্তা সঠিক ও নিরপেক্ষ তদন্ত না করে বাদীপক্ষের প্রভাবে সাংবাদিককে অভিযুক্ত উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরার কাজ করে আসছেন। সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশের কারণেই তাকে নানা ধরনের চাপ, হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন,“একজন সাংবাদিক যদি মানুষের পক্ষে কথা বলার কারণে মিথ্যা মামলার শিকার হন, তাহলে সমাজে সত্য ও ন্যায়ের অবস্থান কোথায়? যথাযথ তদন্ত ছাড়া আদালতে প্রতিবেদন দাখিল হলে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ক্ষুণ্ন হতে পারে।”

এ ঘটনায় তিনি আরও অভিযোগ করেন, কিছু প্রভাবশালী মহল ও দুর্নীতিবাজ চক্র সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মামলা ও হয়রানির পথ বেছে নিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, মিথ্যা অভিযোগ ও চাপ প্রয়োগের মাধ্যমে সত্যকে কখনো চাপা দেওয়া সম্ভব নয়।

ভুক্তভোগী সাংবাদিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিচার বিভাগের কাছে মামলাটির নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার এবং ন্যায়বিচারের জোর দাবি জানিয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত