ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রোহিঙ্গা সংকটে তুরস্কের সহায়তার প্রশংসা ত্রাণমন্ত্রীর

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

জোরপূর্বক নিজভূমি থেকে বিতাড়িত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়ানোর জন্য তুরস্কের সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় উল্লেখ করে মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনার আধুনিকায়নে তুরস্কের আরও কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন। বিশেষ করে দুর্যোগের আগাম সংকেত ব্যবস্থার উন্নয়ন, আধুনিক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং বজ্রনিরোধক প্রযুক্তি উদ্ভাবনের মতো টেকনিক্যাল ক্ষেত্রগুলোতে তুরস্কের যৌথ অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজ সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মুসলিম উম্মাহর অন্যতম দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার ভ্রাতৃসুলভ সম্পর্কের কথা স্মরণ করে আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও সুসংহত হবে।

সাক্ষাৎকালে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা জানান। তিনি দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন উন্নয়নমূলক খাতে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।facebook sharing button

messenger sharing button

twitter sharing button

whatsapp sharing button

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটে তুরস্কের সহায়তার প্রশংসা ত্রাণমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

জোরপূর্বক নিজভূমি থেকে বিতাড়িত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়ানোর জন্য তুরস্কের সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় উল্লেখ করে মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনার আধুনিকায়নে তুরস্কের আরও কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন। বিশেষ করে দুর্যোগের আগাম সংকেত ব্যবস্থার উন্নয়ন, আধুনিক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং বজ্রনিরোধক প্রযুক্তি উদ্ভাবনের মতো টেকনিক্যাল ক্ষেত্রগুলোতে তুরস্কের যৌথ অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজ সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মুসলিম উম্মাহর অন্যতম দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার ভ্রাতৃসুলভ সম্পর্কের কথা স্মরণ করে আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও সুসংহত হবে।

সাক্ষাৎকালে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা জানান। তিনি দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন উন্নয়নমূলক খাতে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।facebook sharing button

messenger sharing button

twitter sharing button

whatsapp sharing button

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত