ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের ঢল

ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টায় গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করে তাঁর গাড়িবহর মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চাঁদপুরের দিকে অগ্রসর হয়। সকাল সাড়ে ৯টার দিকে গাড়িবহর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা অতিক্রম করে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে এক নজর দেখতে সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় সিদ্ধিরগঞ্জে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সফরের শুরুতে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

পরে বেলা পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি-ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

এছাড়া বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের ঢল

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টায় গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করে তাঁর গাড়িবহর মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চাঁদপুরের দিকে অগ্রসর হয়। সকাল সাড়ে ৯টার দিকে গাড়িবহর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা অতিক্রম করে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে এক নজর দেখতে সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় সিদ্ধিরগঞ্জে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সফরের শুরুতে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

পরে বেলা পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি-ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

এছাড়া বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত