দেশের জনগণের অভিপ্রায় ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই ফারাক্কা ইস্যুর সমাধানে আলোচনা ও চুক্তি হতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘একটি গোষ্ঠী সরকারবিরোধী অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মানুষ কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না।’
ফারাক্কা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই ফারাক্কা ইস্যুর সমাধানে আলোচনা ও চুক্তি হতে হবে। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হওয়ার ভিত্তিতেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ ধরণ নির্ধারিত হবে।’
দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না বলেও জানান মির্জা ফখরুল।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন