বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি (২০২৬-২৮) নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক সংগ্রাম পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি মোঃ শাহিন উদ্দিন সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ'র বিশ্বনাথ প্রতিনিধি মোঃ সায়েস্তা মিয়া পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্বনাথ পুরান বাজার আয়শা ম্যানশনস্থ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এই কমিটি গঠিত হয়।
কমিটি গঠন উপলক্ষে কমিশনারের দায়িত্ব পালন করেন সমাজসেবক এসএম রফিক আহমদ ও অলংকারী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিন। এসময় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সহ-সভাপতি পদ স্থগিত সিদ্ধান্ত নিয়ে কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্ত সবার নাম ঘোষণা করেন কমিশনার রফিক আহমদ।
কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক বিজয়ের কণ্ঠ'র বিশ্বনাথ প্রতিনিধি সাবেক যুগ্ম সম্পাদক আলতাব হোসেন। দৈনিক আলোর দিগন্ত পত্রিকার প্রতিনিধি শ্রী অজিত চন্দ্র দেব সাংগঠনিক সম্পাদক, স্বাধীন বাংলা পত্রিকা বিশ্বনাথ প্রতিনিধি কবি এস. পি সেবু দপ্তর সম্পাদক ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আব্দুল কাইয়ুম অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক, সদস্য আনোয়ার হোসেন, মোঃ ছালেক উদ্দিন, এস এ সাজু, আজীবন সদস্য হয়েছেন আনহার বিন সাঈদ, মজলু মিয়া, এ. কে এম তুহেম ও রাসেল রহমান।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন