ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

খুলনায় সাঁতার প্রশিক্ষণে প্রশংসায় ভাসছে আলবাব একাডেমি

খুলনায় শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ও নিরাপদ জীবনযাপনের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আলবাব একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। নগরীর সোনাডাঙ্গা এলাকার রেজাউল সুইমিং একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সাঁতার শেখানোর মাধ্যমে পানিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং খেলাধুলায় আগ্রহী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিত সাঁতার শেখার সুযোগ পাচ্ছে।

অভিভাবক ও স্থানীয়রা জানান, বর্তমান সময়ে শিশু-কিশোরদের জন্য সাঁতার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং শারীরিকভাবে সুস্থ রাখতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে। সময়োপযোগী এমন উদ্যোগ গ্রহণ করায় আলবাব একাডেমি প্রশংসায় ভাসছে।

আলবাব একাডেমির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং পানিতে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই প্রশিক্ষণ চালু করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এদিকে সাঁতার প্রশিক্ষক সৌরভ হোসেন সৈকত জানান,  আমরা শিক্ষার্থীদের বয়স ও সক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে প্রশিক্ষণ দিচ্ছি। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীরা সাঁতারে দক্ষ হয়ে উঠবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “আলবাব একাডেমির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীরা এখানে শুধু সাঁতারই শিখছে না, পানিতে আত্মবিশ্বাস অর্জন করছে এবং শৃঙ্খলা ও সাহসিকতাও গড়ে তুলছে।”

সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি চালুর মাধ্যমে খুলনার শিক্ষাঙ্গনে খেলাধুলা ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় সাঁতার প্রশিক্ষণে প্রশংসায় ভাসছে আলবাব একাডেমি

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত