ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নতুন নেতৃত্বে আরও শক্তিশালী হবে বাগেরহাট জেলা ছাত্রদল

বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও আশাবাদের সৃষ্টি হয়েছে। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এ কমিটিতে আতিকুর রহমান রাসেলকে সভাপতি, শামিম শিকদারকে সিনিয়র সহ-সভাপতি এবং নিয়ামূল কবির রাহুলকে সাধারণ সম্পাদক মনোনীত করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতায় পরীক্ষিত নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি বাগেরহাট জেলা ছাত্রদলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদল অতীতের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটির নেতৃত্বে জেলার নয়টি থানা ও তিনটি পৌরসভায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণশক্তির সঞ্চার ঘটবে।”

মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমান সময়েও ছাত্রদলের নতুন নেতৃত্ব রাজপথে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।”

তিনি নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করেন এবং বাগেরহাট জেলা ছাত্রদলের উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নতুন নেতৃত্বে আরও শক্তিশালী হবে বাগেরহাট জেলা ছাত্রদল

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও আশাবাদের সৃষ্টি হয়েছে। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এ কমিটিতে আতিকুর রহমান রাসেলকে সভাপতি, শামিম শিকদারকে সিনিয়র সহ-সভাপতি এবং নিয়ামূল কবির রাহুলকে সাধারণ সম্পাদক মনোনীত করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতায় পরীক্ষিত নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি বাগেরহাট জেলা ছাত্রদলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদল অতীতের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটির নেতৃত্বে জেলার নয়টি থানা ও তিনটি পৌরসভায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণশক্তির সঞ্চার ঘটবে।”

মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমান সময়েও ছাত্রদলের নতুন নেতৃত্ব রাজপথে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।”

তিনি নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করেন এবং বাগেরহাট জেলা ছাত্রদলের উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত