ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন শিক্ষক নেতারা। বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মাওলানা মুহাঃ বশির উল্লাহ আতাহারীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত মহাসচিব হাফেজ মাওলানা মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন জেলা-উপজেলার শিক্ষক ও নেতৃবৃন্দ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাক্ষরিত মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ-১৯৭৮ এর আওতায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে ফোরকানিয়া মাদ্রাসাগুলোকে “ইবতেদায়ী মাদ্রাসা” হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং ১৯৮৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রায় ১৭ হাজার ইবতেদায়ী মাদ্রাসা স্বীকৃতি লাভ করে।

বক্তারা আরও বলেন, ইবতেদায়ী মাদ্রাসাগুলো এনসিটিবির শিক্ষাক্রম অনুসরণ করে কোরআন-সুন্নাহ ও আরবি শিক্ষার পাশাপাশি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষাও প্রদান করছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক সমাপনী ও বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ভর্তি হচ্ছে।

তারা অভিযোগ করেন, ১৯৯৪ সালে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য মাসিক ৫০০ টাকা ভাতা নির্ধারণ করা হলেও দীর্ঘ ৪২ বছরেও অধিকাংশ শিক্ষক কোনো বেতন-ভাতা বা সরকারি সুবিধা পাননি। এছাড়া ২০১৩ সালে ২৬ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও একটি ইবতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণ বা এমপিওভুক্ত করা হয়নি।

মানববন্ধন থেকে বক্তারা ২৩ নভেম্বর ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ১৫ হাজার ৪৮১টি অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা অনুদানভুক্ত ও জাতীয়করণের দাবি জানান।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে: ♦️ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্থায়ী স্বীকৃতি প্রদান 

♦️স্বীকৃতি নবায়ন ফি ৫০ টাকা নির্ধারণ

♦️সহকারী শিক্ষক (ক্বারী) পদে ১৬ গ্রেডের পরিবর্তে ১৩ গ্রেড প্রদান

♦️আট বিভাগে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন

♦️সকল ইবতেদায়ী মাদ্রাসায় অবকাঠামো ও ভবন নির্মাণ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২০ মে ২০২৬ এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২১ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন এবং ঈদ উৎসব বর্জনের কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি স্বীকৃতির নবায়ন ফি ৫০ টাকা নির্ধারণের দাবিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পদযাত্রাও করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত