ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় নিজ অফিসে ক্যাবল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকায় ফ্রেন্ডস ক্যাবল (ডিশ) এর স্বত্বাধিকারী নাসিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নাসির চাঁনমারী মাউরাপট্টি এলাকার মৃত সাইজউদ্দিনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নাসির তার অফিসে বসা ছিলেন। এ সময় এক দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। দুপুর পৌনে ১টার দিকে রক্তমাখা ছুরি হাতে এক ব্যক্তিকে দ্রুত দৌড়ে পালাতে দেখা যায়। পরে স্থানীয়রা অফিসে গিয়ে নাসিরকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় নিজ অফিসে ক্যাবল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকায় ফ্রেন্ডস ক্যাবল (ডিশ) এর স্বত্বাধিকারী নাসিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নাসির চাঁনমারী মাউরাপট্টি এলাকার মৃত সাইজউদ্দিনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নাসির তার অফিসে বসা ছিলেন। এ সময় এক দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। দুপুর পৌনে ১টার দিকে রক্তমাখা ছুরি হাতে এক ব্যক্তিকে দ্রুত দৌড়ে পালাতে দেখা যায়। পরে স্থানীয়রা অফিসে গিয়ে নাসিরকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত