রকিবুল ইসলাম : সিরাজগঞ্জে শাশুড়ির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় ছেলের বৌকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ তাসলিমা খাতুন (২২) ওই গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী এবং তাহের মণ্ডলের মেয়ে। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমার সঙ্গে উজ্জ্বলের বিয়ে হয়। বিয়ের পর স্বাভাবিকভাবেই তাদের সংসার চলছিল। তবে সম্প্রতি তাসলিমা তার শাশুড়ির কথিত পরকীয়া সম্পর্ক দেখে ফেলেন। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা শুরু হয়।
তাদের দাবি, ওই ঘটনার জের ধরে মঙ্গলবার (১২ মে) রাতের কোনো এক সময় তাসলিমাকে হত্যা করে ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয়, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাশুড়িসহ পরিবারের কয়েকজন সদস্য আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানা পুলিশের ওসি (তদন্ত) নাজমুল কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গলায় থাকা দাগ দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন