কাজী মোতাহার রহমান : চব্বিশের শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনকারী জনতার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার কথা পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন এর মধ্য দিয়ে স্বৈরশাসন চিরতরের জন্য বন্ধ হবে। গণতন্ত্র মনা মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে।
আজ শুক্রবার দুপুরে আইনজীবী সমিতির মিলনায়তনে মন্ত্রীর সংবর্ধনা ও নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী এ কথা বলেন। খুলনা জেলা আইনজীবী সমিতি এর আয়োজক।
মন্ত্রী বলেন, ৩৩টি রাজনৈতিক দলের স্বাক্ষরকৃত জুলাই সনদ জাতির এক ঐতিহাসিক দলিল। তা বাস্তবায়নে গণভোটে মানুষের রায়ের প্রতিফলন এ সরকার ঘটাবে। উচ্চকক্ষের বিধান থাকায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের বুদ্ধি চর্চার সুযোগ থাকবে। আইনমন্ত্রী বলেন, একটি স্বাধীন বিচারব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার বদ্ধপরিকর। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য ততকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ অনুষ্ঠানে সভাপিত্ত্ব করেন অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আীর এজাজ খান, সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী, জেলা প্রশাসক হুরে জান্নাত। আলোচনায় অংশ নিন বার কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আব্দুল মালেক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফার্মের আহ্বায়ক শেখ মাসুদ হোসেন রনি ও সরকারি কৌশলী তৌহিদুর রহমান চৌধুরী তুষার।
কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীতে মাদকের ব্যবসা বন্ধ, এর সাথে সংশ্লিষ্টদের তৎপরতা প্রতিরোধ ও খুলনাকে নিরাপদ নগরীর প্রত্যাশা করেছেন।
বার কাউন্সিলের সদস্য মোঃ আব্দুল মালেক কয়েকটি ধারা দুদক আইনের কয়েকটি ধারার পরিবর্তনের আহ্বান জানান।
উল্লেখ্য এবছর যোগদানকারি ১৭৪জন আইনজীবীকে বরণ করা হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন