ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি মন্ত্রী

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। 

আজ রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাদুঘর পরিদর্শনকালে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলন ও আত্মত্যাগের স্মারক, আলোকচিত্র ও নিদর্শনাদি পর্যবেক্ষণ করেন। 

স্পিকার ও ডেপুটি স্পিকার জাদুঘরে সংরক্ষিত সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচিহ্ন দেখে আবেগাপ্লুত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন নিদর্শনের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে খোঁজ-খবর নেন। 

জাদুঘর পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এক প্রেস ব্রিফিংয়ে স্পিকার বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তিনি বলেন, এই জাদুঘর কেবল একটি স্থাপনা নয়, বরং এটি অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্মের অদম্য সাহসের প্রতীক। ছাত্র-জনতার এই বীরত্বগাথা আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।  

সংস্কৃতি মন্ত্রী বলেন, জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন এবং এই স্মৃতি জাদুঘরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে জাতীয় সংসদ সচিবালয় এবং সংস্কৃতি  মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি মন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। 

আজ রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাদুঘর পরিদর্শনকালে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলন ও আত্মত্যাগের স্মারক, আলোকচিত্র ও নিদর্শনাদি পর্যবেক্ষণ করেন। 

স্পিকার ও ডেপুটি স্পিকার জাদুঘরে সংরক্ষিত সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচিহ্ন দেখে আবেগাপ্লুত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন নিদর্শনের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে খোঁজ-খবর নেন। 

জাদুঘর পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এক প্রেস ব্রিফিংয়ে স্পিকার বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তিনি বলেন, এই জাদুঘর কেবল একটি স্থাপনা নয়, বরং এটি অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্মের অদম্য সাহসের প্রতীক। ছাত্র-জনতার এই বীরত্বগাথা আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।  

সংস্কৃতি মন্ত্রী বলেন, জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন এবং এই স্মৃতি জাদুঘরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে জাতীয় সংসদ সচিবালয় এবং সংস্কৃতি  মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত