কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে হোমনা থানা পুলিশ। তবে এ সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে হোমনা থানার এসআই (নিঃ) মোসলেহ উদ্দিন ও এএসআই (নিঃ) আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হোমনা থানাধীন সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় মেঘনাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে মেঘনা থানাধীন মানিকারচর এলাকায় থামানোর চেষ্টা করা হলে চালক কৌশলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে পিছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত গাড়ির বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন