ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ছয়টার দিকে সদর উপজেলার কুতুবপুর লাকি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— আব্দুল কাদির (৫০), তার ছেলে মো. মেহেদী (১৭), মো. সাকিব (১৬) ও মো. রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আব্দুল কাদির পেশায় হালিম বিক্রেতা। ঘটনার সময় তার স্ত্রী ঘরের বাইরে থাকায় অল্পের জন্য রক্ষা পান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শওকত আলী গাজীর মালিকানাধীন টিনশেড বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদিরের ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দরজা-জানালা ভেঙে যায় এবং আগুনে চারজন দগ্ধ হন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। কোনোভাবে আগুনের স্পার্ক লাগায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ছয়টার দিকে সদর উপজেলার কুতুবপুর লাকি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— আব্দুল কাদির (৫০), তার ছেলে মো. মেহেদী (১৭), মো. সাকিব (১৬) ও মো. রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আব্দুল কাদির পেশায় হালিম বিক্রেতা। ঘটনার সময় তার স্ত্রী ঘরের বাইরে থাকায় অল্পের জন্য রক্ষা পান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শওকত আলী গাজীর মালিকানাধীন টিনশেড বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদিরের ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দরজা-জানালা ভেঙে যায় এবং আগুনে চারজন দগ্ধ হন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। কোনোভাবে আগুনের স্পার্ক লাগায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত