ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে টিআরসি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ২১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

লিখিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি চাকরি প্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যদের কোনো ধরনের প্রতারক কিংবা দালালচক্রের প্রলোভনে পা না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি নিশাত অ্যাঞ্জেলা, এআইজি (ইন্সপেকশন-২); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক-উত্তর), ঢাকা জেলা  আরাফাতুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইল  ফৌজিয়া হাবিব খান এবং নিয়োগ বোর্ডের বিশেষ সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নারায়ণগঞ্জ  তাসমিন আক্তার, পিপিএম।

এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে টিআরসি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ২১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

লিখিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি চাকরি প্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যদের কোনো ধরনের প্রতারক কিংবা দালালচক্রের প্রলোভনে পা না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি নিশাত অ্যাঞ্জেলা, এআইজি (ইন্সপেকশন-২); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক-উত্তর), ঢাকা জেলা  আরাফাতুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইল  ফৌজিয়া হাবিব খান এবং নিয়োগ বোর্ডের বিশেষ সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নারায়ণগঞ্জ  তাসমিন আক্তার, পিপিএম।

এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত