ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় রাতভর বাউল ক্লাব নিয়ে উদ্বেগ, সাংবাদিককে হুমকির অভিযোগ

মাদকের চেয়েও ভয়ংকর সামাজিক অবক্ষয়

মাদকের চেয়েও ভয়ংকর সামাজিক অবক্ষয়

নারায়ণগঞ্জের ফতুল্লা ইসটুডিয়ামসহ বিভিন্ন এলাকায় রাতভর চলা কিছু বাউল ক্লাব ও তথাকথিত সাংস্কৃতিক আসরকে ঘিরে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এসব স্থানে রাতভর আড্ডা ও অসুস্থ পরিবেশের কারণে সমাজে নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সুস্থ সংস্কৃতির আড়ালে কিছু অসাধু চক্র সাধারণ মানুষের আবেগ ও অর্থকে ব্যবহার করছে। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ তাদের কষ্টার্জিত অর্থ এসব আসরে ব্যয় করে পরিবারকে আর্থিক সংকটে ফেলছেন। এতে পরিবারে কলহ, সামাজিক অস্থিরতা ও মানসিক চাপ বাড়ছে বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ ও অনুসন্ধানী কার্যক্রম চালানো কিছু সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, “ফ্যাসিস্ট ভক্ত” হিসেবে পরিচিত চাঁন মিয়া নামের এক ব্যক্তি বিভিন্ন মানুষের কাছে সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন করছে এবং সাংবাদিকদের নামে মামলা ও হয়রানির হুমকি দিচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সচেতন নাগরিকরা মনে করছেন, সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি। একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডের নামে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাদকের চেয়েও ভয়ংকর সামাজিক অবক্ষয়

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা ইসটুডিয়ামসহ বিভিন্ন এলাকায় রাতভর চলা কিছু বাউল ক্লাব ও তথাকথিত সাংস্কৃতিক আসরকে ঘিরে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এসব স্থানে রাতভর আড্ডা ও অসুস্থ পরিবেশের কারণে সমাজে নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সুস্থ সংস্কৃতির আড়ালে কিছু অসাধু চক্র সাধারণ মানুষের আবেগ ও অর্থকে ব্যবহার করছে। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ তাদের কষ্টার্জিত অর্থ এসব আসরে ব্যয় করে পরিবারকে আর্থিক সংকটে ফেলছেন। এতে পরিবারে কলহ, সামাজিক অস্থিরতা ও মানসিক চাপ বাড়ছে বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ ও অনুসন্ধানী কার্যক্রম চালানো কিছু সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, “ফ্যাসিস্ট ভক্ত” হিসেবে পরিচিত চাঁন মিয়া নামের এক ব্যক্তি বিভিন্ন মানুষের কাছে সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন করছে এবং সাংবাদিকদের নামে মামলা ও হয়রানির হুমকি দিচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সচেতন নাগরিকরা মনে করছেন, সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি। একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডের নামে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত