কক্সবাজারের উখিয়ায় ভোররাতের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (০৮ মে) ভোরে উখিয়া উপজেলার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের মাধ্যমে র্যাব জানতে পারে, উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় সৈয়দুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশে বাঁশঝাড়ে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আলামত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন