ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে ৫০ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালালেন কারবারিরা

মালিক বিহীন গাঁজা উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে তদন্ত কেন্দ্রের পুলিশ। অভিযানে প্রায় ৫০ কেজি গাঁজা জব্দ করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট আসামিরা দৌড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উলুকান্দী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল সন্দেহভাজন একটি স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উলুকান্দী ও আশপাশের কিছু এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের তৎপরতা রয়েছে। বিশেষ করে নদীপথ ও নির্জন এলাকাকে ব্যবহার করে মাদক পরিবহন ও মজুদের অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ও ধারাবাহিক অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আড়াইহাজারকে মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে ৫০ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালালেন কারবারিরা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে তদন্ত কেন্দ্রের পুলিশ। অভিযানে প্রায় ৫০ কেজি গাঁজা জব্দ করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট আসামিরা দৌড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উলুকান্দী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল সন্দেহভাজন একটি স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উলুকান্দী ও আশপাশের কিছু এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের তৎপরতা রয়েছে। বিশেষ করে নদীপথ ও নির্জন এলাকাকে ব্যবহার করে মাদক পরিবহন ও মজুদের অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ও ধারাবাহিক অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আড়াইহাজারকে মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত