ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ০৫ মে ২০২৬ তারিখে দিনব্যাপী তিনটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।

প্রথম অভিযানটি বিকেল ১৬:১০ মিনিটে গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকায় জনৈক মানিকের অটো গ্যারেজের সামনে পরিচালিত হয়। পরবর্তীতে রাত ২৩:২০ মিনিটে কদমতলী এলাকার এম ডব্লিউ স্কুল এন্ড কলেজ সংলগ্ন ক্যানেলপাড় সড়কে এবং ভোর ০৫:৪৫ মিনিটে চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলেন—১। মোঃ মুনসুরুল আজম রাসেল (২৮), পিতা- মৃত মশিউল আজম, মাতা- হোসনে আরা, সাং-মিজমিজি বাতেনপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

২। মোঃ আমজাদ হোসেন (৩০), পিতা- আব্দুল আলী, মাতা- রোকেয়া বেগম, সাং-মিজমিজি বাতেনপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

৩। নাজিম উদ্দিন (৫৫), পিতা- মৃত রহম আলী, মাতা- মৃত শাহানুর বেগম, সাং- গোদনাইল ভূইয়াপাড়া, ১০নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

৪। মোঃ ইকবাল হোসেন (৪০), পিতা- মোঃ বিল্লাল হোসেন বয়াতী, গ্রাম- গোদনাইল (সৈয়দপাড়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা অনুযায়ী তা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ০৫ মে ২০২৬ তারিখে দিনব্যাপী তিনটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।

প্রথম অভিযানটি বিকেল ১৬:১০ মিনিটে গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকায় জনৈক মানিকের অটো গ্যারেজের সামনে পরিচালিত হয়। পরবর্তীতে রাত ২৩:২০ মিনিটে কদমতলী এলাকার এম ডব্লিউ স্কুল এন্ড কলেজ সংলগ্ন ক্যানেলপাড় সড়কে এবং ভোর ০৫:৪৫ মিনিটে চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলেন—১। মোঃ মুনসুরুল আজম রাসেল (২৮), পিতা- মৃত মশিউল আজম, মাতা- হোসনে আরা, সাং-মিজমিজি বাতেনপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

২। মোঃ আমজাদ হোসেন (৩০), পিতা- আব্দুল আলী, মাতা- রোকেয়া বেগম, সাং-মিজমিজি বাতেনপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

৩। নাজিম উদ্দিন (৫৫), পিতা- মৃত রহম আলী, মাতা- মৃত শাহানুর বেগম, সাং- গোদনাইল ভূইয়াপাড়া, ১০নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

৪। মোঃ ইকবাল হোসেন (৪০), পিতা- মোঃ বিল্লাল হোসেন বয়াতী, গ্রাম- গোদনাইল (সৈয়দপাড়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা অনুযায়ী তা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত