নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় বাউল শিল্পীদের নামে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিদিনই অনৈতিক কার্যকলাপ, গ্যাঞ্জাম ও সংঘর্ষের অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, এসব অনুষ্ঠানে নিয়মিতভাবে ঝগড়া-বিবাদ সৃষ্টি হচ্ছে, যা আশেপাশের পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সর্বশেষ এমন এক ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফতুল্লা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাময়িকভাবে সমস্যা সমাধান করে। তবে এতে স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এ সময় বাউল ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি, চান মিয়া, প্রশাসনের উপস্থিতিতেই হুমকি প্রদান করেন বলে অভিযোগ ওঠে। তিনি কেন ছবি তোলা হয়েছে—এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে হুমকি দেন, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, “প্রতিদিনই এখানে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের সামনে এমন আচরণ হলে সাধারণ মানুষ কোথায় যাবে?”
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তারা চান, এসব অনৈতিক কার্যকলাপ বন্ধ করে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।
এখন দেখার বিষয়, প্রশাসন এই ঘটনাকে কতটা গুরুত্ব দিয়ে তদন্ত করে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কী পদক্ষেপ গ্রহণ করে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন