ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আশুলিয়ায় স্কুল ছাত্রকে অপহরণ করে টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

​​আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের বেরন মানিকগঞ্জ পাড়া এলাকায় নাহিদ (১৭) নামে এক শিক্ষার্থীকে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে মারধর এবং টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকদের সহায়তায় লুণ্ঠিত মালামাল উদ্ধার হলেও, উল্টো গণমাধ্যমকর্মীদের নামেই থানায় মিথ্যা লিখিত অভিযোগ করেন অভিযুক্ত ছিনতাইকারীরা। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিক মহল তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

​​স্থানীয় সূত্রে জানা যায়, বেরন মানিকগঞ্জ পাড়া( ৩০ এপ্রিল ) সন্ধ্যা ৬ টার-দিকে এলাকায় শিক্ষার্থী নাহিদকে ধরে নিয়ে চুরির অপবাদ দেয় মোঃ মঞ্জু (৪০) ও মামুন (৩৫)। এরপর তাকে বেদম মারধর করে তার কাছ থেকে নগদ ১৩ হাজার ৫০০ টাকা এবং একটি Realme অ্যান্ড্রয়েড স্মার্টফোন ছিনিয়ে নেয়।

​ভুক্তভোগী নাহিদ এ বিষয়ে দ্রুত আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানার (এসআই) বছির এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের উপস্থিতিতে অভিযুক্তদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার করে ভুক্তভোগী নাহিদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

​অপরাধীদের পাল্টা চাল, ​প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় এবং পুলিশি হস্তক্ষেপে মালামাল উদ্ধার হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে মঞ্জু ও মামুন। নিজেদের অপরাধ ঢাকতে তারা পরবর্তীতে আশুলিয়া থানায় গিয়ে উপস্থিত সাংবাদিকদের নামেই একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে।

​​মানিকগঞ্জ পাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা জানান এই চক্রটি এলাকায় অত্যন্ত প্রভাবশালী এবং বেপরোয়া। তারা বলেন, সাংবাদিকরা যখনই এদের কোনো অপকর্ম বা অপরাধের খবর তুলে ধরেন তখনই তারা থানায় গিয়ে সাংবাদিকদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করে।

এরা মূলত অপরাধ ঢাকতেই গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

​পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছিনতাইকারীদের মাধ্যমে মিথ্যা অভিযোগের শিকার হওয়ায় স্থানীয় সাংবাদিক মহলে গভীর শোক ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। 

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন একজন ছাত্রের ছিনতাই হওয়া সম্পদ উদ্ধারে সহায়তা করায় যদি তাদের নামে অভিযোগ করা হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।

​এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকরা অবিলম্বে ওই ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় স্কুল ছাত্রকে অপহরণ করে টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত